আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon নিজ কন্যাকে ধর্ষণ, বাবার মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা favicon বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের গুঞ্জন, অফিস ছাড়লেন ড. আহসান এইচ মনসুর favicon প্রধানমন্ত্রী ফোনে খোঁজ নিলেন জামায়াত আমিরের favicon জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে favicon আল্লাহ মানুষকে ক্ষমতা দেয়, কেড়েও নেয় : মঞ্জ favicon বিশ্বকাপের আগেই মেক্সিকোতে ফুটবলের গুরুত্বপূর্ণ ৪ ম্যাচ স্থগিত favicon বিশ্বকাপের আগেই মেক্সিকোতে ফুটবলের গুরুত্বপূর্ণ ৪ ম্যাচ স্থগিত favicon প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুললেন ইকরা favicon তিস্তা নদীতে বিচ্ছিন্ন কোনো প্রকল্প নয় : ত্রাণমন্ত্রী দুলু favicon ‘পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন’—জেলেনস্কির দাবি favicon শপথের পরপরই নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যাঁরা favicon পাকিস্তানে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত favicon হাতকড়া নিয়ে মায়ের জানাজায় দুই সহোদর আওয়ামী লীগ নেতা favicon কার্যালয়ের পুরনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন প্রধানমন্ত্রী favicon ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা : প্রতিমন্ত্রী ইশরাক favicon আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ : জাইমা রহমান favicon প্রথম আলোয় হামলা: ব্যর্থতার দায় স্বীকার অন্তর্বর্তী সরকারের, বললেন ফাওজুল কবীর খান favicon জামিনে কারামুক্ত আওয়ামী লীগের সাবেক এমপি দবিরুল ইসলাম favicon একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon বিএনপির বিজয়ের পর ১১ দলের ‘ছায়া মন্ত্রিসভা’ ঘোষণা, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা favicon গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও যেসব দেশে কার্যকর হয়নি favicon তিন উপদেষ্টা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, কিন্তু কেন? favicon বকেয়া পরিশোধ না করায় ভারতীয় এয়ারলাইনস স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমায় নিষিদ্ধ করল সরকার favicon প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক favicon হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় পুনরায় চালু, কয়েক ঘণ্টার মধ্যে আগুনের ঘটনা favicon যুদ্ধের আশঙ্কার মাঝেও রমজানকে স্বাগত গাজাবাসীর favicon নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে অবস্থান, ব্যানার টাঙিয়ে চলে গেলেন নেতাকর্মীরা favicon মিরসরাইয়ে জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট favicon তারেক রহমানকে সৌদি যুবরাজের অভিনন্দন favicon জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জুলাই গণহত্যার বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী favicon নতুন সংসদের যাত্রা শুরু, রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনা অব্যাহত favicon সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা শুরু favicon মন্ত্রী হলেন শেখ রবিউল আলম রবি favicon প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান favicon তথ্য প্রতিমন্ত্রী হচ্ছেন শেখ রবিউল! favicon দৈনন্দিন ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকে হাত ছাপানো টাকায় সরকারের ঋণ ১৩০৯ কোটি টাকা favicon এমপি তৈরির ‘আঁতুড়ঘর’: রাউজানের এক ইউনিয়ন থেকেই নির্বাচিত তিন সংসদ সদস্য favicon তারেক রহমানের সঙ্গে বসতে রাজি জয় favicon তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা favicon জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা favicon নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা favicon ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটের দিন পোলিং কর্মকর্তাসহ অন্তত ৭ জনের মৃত্যু favicon ভোটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ফল মেনে নেওয়া হবে না: তারেক রহমান favicon সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি favicon ‘আজ কেন্দ্রের ধারে কুকুর খুঁজে পাবেন না, এখন সব মানুষ’ — সিইসি favicon ইনশাআল্লাহ এ পরিক্ষাতেও আমি পাশ করবো : নয়ন favicon জরুরী ভিত্তিতে হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী favicon এ বছর হজযাত্রায় বিমানভাড়া কমলো প্রায় ১৩ হাজার টাকা favicon অন্য দলকে ভোট দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ, দেবিদ্বারে বিএনপি নেতার বক্তব্য নিয়ে বিতর্ক

এপস্টেইনের সঙ্গে সময় কাটানোয় অনুতপ্ত বিল গেটস, প্রশ্নের উত্তর মেলিন্ডার কাছেও অধরা

মার্কিন কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সময় কাটানো নিয়ে প্রকাশ্যে অনুতাপ জানিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। একই সঙ্গে তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা গেটস বলেছেন, এই সম্পর্ককে ঘিরে এখনো বহু প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন সংক্রান্ত প্রায় ৩০ লাখ পাতার নথি প্রকাশ করে। এসব নথিতে এপস্টেইনের সঙ্গে বহু প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠতা, অবৈধ আর্থিক লেনদেন, ই-মেইল যোগাযোগ এবং ব্যক্তিগত ছবি উঠে আসে। প্রকাশিত নথির একটি খসড়া ই-মেইলে দাবি করা হয়, বিল গেটস বিবাহবহির্ভূত যৌন সম্পর্কে জড়িত ছিলেন।

অস্ট্রেলিয়ার নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস জানান, তিনি ২০১১ সালে প্রথমবার এপস্টেইনের সঙ্গে দেখা করেন এবং পরবর্তী তিন বছরে কয়েকবার তাঁর সঙ্গে নৈশভোজে অংশ নেন। তবে তিনি কখনোই এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাননি এবং নারীদের সঙ্গে কোনো সম্পর্কেও জড়াননি বলে দাবি করেন।

গেটস বলেন, “আমি তাঁর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত এবং ক্ষমা চাইছি।”
তিনি আরও বলেন, আলোচিত খসড়া ই-মেইলটি কখনো পাঠানো হয়নি এবং সেটি সম্পূর্ণ মিথ্যা। গেটসের ভাষায়, “আমি জানি না তিনি কী ভাবছিলেন। হয়তো কোনোভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন।”

নথিতে এপস্টেইনের লেখায় গেটসকে মাদক সংগ্রহে সহায়তা, রুশ মেয়েদের সঙ্গে সম্পর্কের পরিণতি সামলানো এবং বিবাহিত নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক সহজ করার অভিযোগও উল্লেখ করা হয়। তবে এসব অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেন বিল গেটস ও তাঁর মুখপাত্র।

গেটসের মুখপাত্র বলেন, এসব নথি থেকে শুধু এটুকুই বোঝা যায় যে বিল গেটসের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়ে এপস্টেইন হতাশ ছিলেন। মানুষকে ফাঁদে ফেলতে ও বদনাম করতে তিনি যেকোনো পর্যায়ে নামতে পারতেন।

এপস্টেইনকে ঘিরে নতুন করে বিতর্কের মধ্যে মুখ খুলেছেন মেলিন্ডা গেটসও। ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নথিগুলো প্রকাশ পাওয়ায় তাঁর বিবাহিত জীবনের কিছু অত্যন্ত বেদনাদায়ক স্মৃতি আবার সামনে এসেছে।

মেলিন্ডা বলেন, “যখনই এসব বিষয় প্রকাশ্যে আসে, ব্যক্তিগতভাবে তা আমার জন্য খুব কঠিন হয়ে ওঠে। সেখানে যে প্রশ্নগুলো এখনো রয়ে গেছে, সেগুলোর উত্তর সংশ্লিষ্ট ব্যক্তিদেরই দিতে হবে।”

উল্লেখ্য, ২০২১ সালে বিল ও মেলিন্ডা গেটসের বিবাহবিচ্ছেদ হয়। এর আগে ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে আত্মহত্যা করেন জেফরি এপস্টেইন।

বিল গেটস আরও জানান, এপস্টেইনের সঙ্গে তাঁর আলোচনার মূল বিষয় ছিল বৈশ্বিক স্বাস্থ্য খাতে ধনী ব্যক্তিদের অর্থ সহায়তা নিশ্চিত করা। তবে পরে তিনি উপলব্ধি করেন, এসব আলোচনা বাস্তবে কোনো ফল বয়ে আনেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাসেল মাহমুদের অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাসেল মাহমুদের অভিনন্দন

চাষাড়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

চাষাড়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

২৩ তম রাষ্ট্রপতিকে সাংসদ দিপু ভূঁইয়ার অভিনন্দন

২৩ তম রাষ্ট্রপতিকে সাংসদ দিপু ভূঁইয়ার অভিনন্দন

অসহায় প্রতিবন্ধী হাসান আলীর পাশে ইউএনও

অসহায় প্রতিবন্ধী হাসান আলীর পাশে ইউএনও

সাইবার অপরাধ দমনে নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ কর্মশালা

সাইবার অপরাধ দমনে নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ কর্মশালা

শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে বন্দরে কর্মশালা

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে বন্দরে কর্মশালা

অবৈধ তেল পাম্পের কারণে শীতলক্ষ্যার ওয়াকওয়েতে ফাটল!

অবৈধ তেল পাম্পের কারণে  শীতলক্ষ্যার ওয়াকওয়েতে ফাটল!

নারায়ণগঞ্জ এ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল ভালো সেন্ট্রাল

নারায়ণগঞ্জ এ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল ভালো সেন্ট্রাল

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তার আশ্বাস দিলেন জামায়াত আমীর আবদুল জব্বার

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তার আশ্বাস দিলেন  জামায়াত আমীর আবদুল জব্বার

নিজের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে টিপুর থানায় সাধারণ ডায়েরি

নিজের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে টিপুর থানায় সাধারণ ডায়েরি

শিক্ষার্থীদের মধ্য থেকেই তৈরি হবে আগামীর জনপ্রতিনিধি: সাখাওয়াত

শিক্ষার্থীদের মধ্য থেকেই তৈরি হবে আগামীর জনপ্রতিনিধি: সাখাওয়াত

প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতার বার্তা, নাসিকের বিতর্ক প্রতিযোগিতা

প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতার বার্তা, নাসিকের বিতর্ক প্রতিযোগিতা

নারায়ণগঞ্জে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজ কন্যাকে ধর্ষণ, বাবার মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

নিজ কন্যাকে ধর্ষণ, বাবার মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

নিজ কন্যাকে ধর্ষণ, বাবার মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

নিজ কন্যাকে ধর্ষণ, বাবার মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের গুঞ্জন, অফিস ছাড়লেন ড. আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের গুঞ্জন, অফিস ছাড়লেন ড. আহসান এইচ মনসুর

প্রধানমন্ত্রী ফোনে খোঁজ নিলেন জামায়াত আমিরের

প্রধানমন্ত্রী ফোনে খোঁজ নিলেন জামায়াত আমিরের

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

আল্লাহ মানুষকে ক্ষমতা দেয়, কেড়েও নেয় : মঞ্জ

আল্লাহ মানুষকে ক্ষমতা দেয়, কেড়েও নেয় : মঞ্জ