বৃহস্পতিবার (২০ আগস্ট) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটন দেওয়ানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।
গত ১০ আগস্ট লিটন দেওয়ানের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো বাড়িটি পুড়ে যায়। খবর পেয়ে মাওলানা আবদুল জব্বার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং এ কঠিন সময়ে তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, বন্দর থানা জামায়াতের আমীর মাওলানা ফজলুলহাই জাফরি ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নেওস/এফজে
মন্তব্য করুন