নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের হিসাব সহকারী (চলতি দায়িত্ব) মো. দিলোয়ার হোসেনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ থেকে সাতজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দায়ী করেছেন তিনি।
দিলোয়ার হোসেনের অভিযোগ, গত শুক্রবার (১৬ অক্টোবর) রাতে পানাম নগরীর কাছাকাছি পানাম লেক সিটির সড়কে তাঁর ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা লাঠি দিয়ে আঘাত করার পাশাপাশি তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন এবং প্রাণনাশের হুমকি দেন।
ঘটনার পরদিন শনিবার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালকের কাছে লিখিত অভিযোগ জমা দেন দিলোয়ার। একই ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
দিলোয়ার হোসেনের আরও অভিযোগ, হামলার পেছনে ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। তবে এ বিষয়ে তাঁদের সম্পৃক্ততার কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন