অনিল সরকারের প্রয়াণে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। সংগঠনটির নেতারা এক যৌথ শোকবার্তায় মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রিয়জনকে হারানোর বেদনা গভীর এবং এ ক্ষতি পূরণ হওয়ার নয়। কমরেড পপি রানী সরকার ও তাঁর পরিবারের এই কঠিন সময়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা তাঁদের পাশে রয়েছে।
বিবৃতিতে প্রয়াত অনিল সরকারের আত্মার শান্তি ও সদ্গতি কামনা করা হয়। একই সঙ্গে পরিবারের সদস্যরা যেন শোক কাটিয়ে ওঠার মানসিক শক্তি পান, সে প্রার্থনাও জানান সংগঠনের নেতারা। পপি রানী সরকার ও তাঁর পরিবারের দুঃসময়ে ছাত্র ফেডারেশনের সর্বস্তরের নেতাকর্মীরা পাশে থাকবেন বলেও শোকবার্তায় উল্লেখ করা হয়।
উল্লেখ্য, পপি রানী সরকার একসময় বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন