বৃহস্পতিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি
(জিডি) করেন আবু আল ইউসুফ খান টিপু।
জিডিতে তিনি অভিযোগ করেন, গত ৮ আগস্ট থেকে তাঁর নাম ও পরিচয়
ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। এসব আইডি থেকে প্রধানমন্ত্রী
তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিকে নিয়ে অশ্লীল, অশোভন ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং ছবি প্রচার করা হচ্ছে। তাঁর দাবি,
এসব কর্মকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ভুয়া এসব আইডির
মাধ্যমে তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
জিডিতে আরও উল্লেখ করা হয়, দুটি মোবাইল নম্বর থেকে সোহানুর
রহমান শুভ্র ও মিরাজুল ইসলাম রাতুল নামে দুই ব্যক্তি তাঁকে ফোন করে অকথ্য ভাষায়
গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন। জিডিতে তাঁদের শামীম ওসমান গ্রুপের
সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে।
টিপুর অভিযোগ, তাঁর নামে ভুয়া ফেসবুক আইডি খোলা এবং ফোনে
হুমকি দেওয়ার ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র রয়েছে। বিষয়টি ভবিষ্যতের জন্য নথিভুক্ত
রাখার পাশাপাশি ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি থানায়
সাধারণ ডায়েরি করেছেন।
জিডিতে
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার
অনুরোধ জানিয়েছেন তিনি।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন