নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায়
বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া আমদানিকৃত কসমেটিকস পণ্য বিক্রয় ও বিতরণের অভিযোগে দুটি
প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট)
নারায়ণগঞ্জ জেলা সদরের চাষাড়া এলাকায় জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে শপিং মেলা, চাষাড়া, বালুর
মাঠ এলাকার একটি প্রতিষ্ঠানকে
বিএসটিআইয়ের বাধ্যতামূলক ছাড়পত্র গ্রহণ না করে আমদানিকৃত বিভিন্ন কসমেটিকস পণ্য
বিক্রয় ও বিতরণের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে টয়লেট সোপ, স্কিন ক্রিম, হেয়ার অয়েল, আই কেয়ার প্রোডাক্ট, লোশন, লিপস্টিক, নেইলপলিশ, বেবি শ্যাম্পু, বেবি অয়েল, বেবি লোশন, শ্যাম্পু, টুথপেস্ট, ফেসওয়াশ ও বডি ওয়াশসহ বিভিন্ন পণ্য পাওয়া যায়। একই সঙ্গে
দ্রুত বিএসটিআই থেকে প্রয়োজনীয় ছাড়পত্র গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
পরে একই এলাকার আঁচল বিউটি
ওয়ার্ল্ড নামের প্রতিষ্ঠানকে আমদানিকৃত শ্যাম্পু, টয়লেট সোপ, স্কিন লোশন, স্কিন ক্রিম, বেবি পাউডার, বেবি অয়েল, বেবি লোশন, আই কেয়ার
প্রোডাক্ট, হেয়ার অয়েল, ফেসওয়াশ, লিপস্টিক ও
নেইলপলিশসহ বিভিন্ন কসমেটিকস পণ্য বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া এবং মিথ্যা তথ্য
প্রদানপূর্বক বিক্রয়-বিতরণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম
সোহানা।
ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটিং
অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের ফিল্ড অফিসার (সিএম) মাকসুদা রুনা।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নারায়ণগঞ্জে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত
থাকবে।
মন্তব্য করুন