নারায়ণগঞ্জের চাষাঢ়া ও ফতুল্লায় ইউনাইটেড অ্যাপারেলস ও সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকদের চলমান সংকট নিরসনে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইউনাইটেড অ্যাপারেলস কারখানা কবে চালু হবে এবং শ্রমিকদের বকেয়া বেতন কবে পরিশোধ করা হবে, সে বিষয়ে আগামী ২১ অক্টোবরের মধ্যে মালিকপক্ষকে সুস্পষ্ট সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছে।
রোববার
(১৮ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব
করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
বৈঠকে
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব উপস্থিত ছিলেন।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে অংশ নেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, সহসভাপতি
মোরশেদ সারোয়ার সোহেল ও পরিচালক মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট অন্য প্রতিনিধিরা।
অন্যদিকে
শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি ও শ্রমিকনেতা
হাফিজুল ইসলাম, গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি এম
এ শাহীনসহ ১৫ জন শ্রমিক প্রতিনিধি।
বৈঠকে
শ্রমিকদের চলমান সংকট, কারখানার কার্যক্রম চালু এবং বকেয়া বেতন পরিশোধের বিষয়ে
আলোচনা হয়। সংকট নিরসনে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া
হয়।
বৈঠকের
সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের
জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, জেলা প্রশাসকের সভাপতিত্বে মালিক ও
শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে শ্রমিকদের চলমান সংকট সমাধানে বিস্তারিত আলোচনা
হয়েছে।
তিনি
জানান, ইউনাইটেড অ্যাপারেলস কারখানা চালুর সম্ভাব্য সময় এবং শ্রমিকদের বকেয়া বেতন
পরিশোধের বিষয়ে আগামী ২১ অক্টোবরের মধ্যে মালিকপক্ষকে সুস্পষ্ট সিদ্ধান্ত জানানোর
কথা বলা হয়েছে।
দীর্ঘদিনের
এ সংকটের দ্রুত সমাধান এবং শ্রমিকদের পাওনা পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট
পক্ষগুলোর কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন শ্রমিক প্রতিনিধিরা।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন