আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী
Advertisement

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকে অংশ নেবেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দেবেন। সেখানে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো বিশ্বমঞ্চে তুলে ধরবেন।’

তিনি জানান, সফরকালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকেও তিনি অংশ নেবেন।

এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান হুমায়ুন কবির। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন ভিশন, অগ্রাধিকার এবং ভবিষ্যৎ কর্মকৌশল তুলে ধরার সুযোগ হিসেবে এবারের সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে সেখানে ভাষণ দেওয়া।

তিনি বলেন, সফরের সাইডলাইনে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকের অনেক সিদ্ধান্তই সাধারণত সফরের একেবারে শেষ মুহূর্তে চূড়ান্ত হয়।

ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান হুমায়ুন কবির। তিনি বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কার কার সঙ্গে বৈঠক করবেন, তা চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে। বিষয়টি গোপন রাখা হবে না বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর এবারের সফরে রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পাবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে একটি বিশেষ বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

হুমায়ুন কবির বলেন, বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকগুলোতে রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চাওয়া হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগও তৈরি হবে এ সফরে।


দ্যা প্রেস নিজ/এসআর   

 

মন্তব্য করুন

  • সর্বশেষ

সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী

নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী

পপি রানী সরকারের বাবার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

পপি রানী সরকারের বাবার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

দুর্গোৎসবে খোরশেদের বার্তা: ধর্মীয় সম্প্রীতিতে গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ

দুর্গোৎসবে খোরশেদের বার্তা: ধর্মীয় সম্প্রীতিতে গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ

নবীগঞ্জে ৩০ ঘণ্টার বেশি পানির সংকট, দুর্ভোগে ওয়ার্ডবাসী

নবীগঞ্জে ৩০ ঘণ্টার বেশি পানির সংকট, দুর্ভোগে ওয়ার্ডবাসী

ফতুল্লার হাজীগঞ্জে ‘আহরনী’ পারিবারিক পাঠাগারের যাত্রা শুরু

ফতুল্লার হাজীগঞ্জে ‘আহরনী’ পারিবারিক পাঠাগারের যাত্রা শুরু

সাত খুন মামলা: আপিল শুনানির তারিখ ১৭ নভেম্বর

সাত খুন মামলা: আপিল শুনানির তারিখ ১৭ নভেম্বর

আমলাপাড়ায় সাংবাদিক দিপুর মেয়ের মোবাইল-দুল ছিনতাই, অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট

আমলাপাড়ায় সাংবাদিক দিপুর মেয়ের মোবাইল-দুল ছিনতাই, অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির ও সোহেলকে স্থায়ী বহিষ্কার

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির  ও সোহেলকে স্থায়ী বহিষ্কার

আগামী বছর সড়কে নয়, মাঠে আমলাপাড়া পূজার আয়োজনের আহ্বান সাখাওয়াতের

আগামী বছর সড়কে নয়, মাঠে আমলাপাড়া পূজার আয়োজনের আহ্বান সাখাওয়াতের

লালপুরের অনির্বাণ ক্রীড়া সংঘ পেল টিভি ও ক্যারাম বোর্ড

লালপুরের অনির্বাণ ক্রীড়া সংঘ পেল টিভি ও ক্যারাম বোর্ড

আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

বন্দর ইসলামিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ

বন্দর ইসলামিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ

দুর্গোৎসবের শিক্ষা হোক অন্যায়ের বিরুদ্ধে, সম্প্রীতি রক্ষায় নারায়ণগঞ্জবাসীর প্রতি মন্ত্রীর আহ্বান

দুর্গোৎসবের শিক্ষা হোক অন্যায়ের বিরুদ্ধে, সম্প্রীতি রক্ষায় নারায়ণগঞ্জবাসীর প্রতি মন্ত্রীর আহ্বান

সিদ্ধিরগঞ্জে খাল রক্ষায় উদ্যোগ, বটতলা থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত গাছ লাগাল জেলা পরিষদ

সিদ্ধিরগঞ্জে খাল রক্ষায় উদ্যোগ, বটতলা থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত গাছ লাগাল জেলা পরিষদ

রবিদাস পাড়ায় পাঁচ বছর ধরে পৃথক দুর্গোৎসব, চর্মকার সম্প্রদায়ের পাশে খোরশেদ

রবিদাস পাড়ায় পাঁচ বছর ধরে পৃথক দুর্গোৎসব, চর্মকার সম্প্রদায়ের পাশে খোরশেদ

সোনারগাঁয়ে লোকশিল্প ফাউন্ডেশনের কর্মীকে পিটিয়ে হত্যার হুমকির অভিযোগ

সোনারগাঁয়ে লোকশিল্প ফাউন্ডেশনের কর্মীকে পিটিয়ে হত্যার হুমকির অভিযোগ

সোনারগাঁয়ে দুর্গামণ্ডপে ভারতীয় উপ-হাইকমিশনার, সঙ্গে পরিবারের সদস্যরা

সোনারগাঁয়ে দুর্গামণ্ডপে ভারতীয় উপ-হাইকমিশনার, সঙ্গে পরিবারের সদস্যরা

কাজল-মুন্নার মুক্তি চেয়ে নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের কর্মসূচি

কাজল-মুন্নার মুক্তি চেয়ে নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের কর্মসূচি

কদমতলীতে শিশুদের কলেরা টিকাদান, স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার আহ্বান

কদমতলীতে শিশুদের কলেরা টিকাদান, স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার আহ্বান