নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে
পৃথক একটি মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ
থেকে ৩৫ বোতল স্কাফ উদ্ধারের দাবি করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার
(২২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে সোনারগাঁ জাদুঘরের ১ নম্বর গেট থেকে
টিপরদীর দিকে যাওয়া সড়কের টিপরদী এলাকায় অভিযানটি চালানো হয়। সাততলা একটি ভবনের
সামনে থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা
হলেন—মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শিংপাড়া এলাকার মৃত সোরহাব মল্লিকের ছেলে
আনোয়ার হোসেন মল্লিক (৪৫),
বাগেরহাটের শরণখোলা উপজেলার মালিহা রাজাপুর এলাকার বাবুল হোসেনের
ছেলে অভি ইসলাম ওরফে ইয়ামিন (২৫) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তর চৈতা
এলাকার বারেক হাওলাদারের ছেলে মনির হাওলাদার (৩৫)।
পুলিশ জানায়, আনোয়ার
হোসেন বর্তমানে ঢাকার কাফরুল থানার আগারগাঁও তালতলা এলাকায় থাকেন। আর মনির
হাওলাদারের বসবাস কামরাঙ্গীরচর এলাকায়।
জেলা পুলিশের তথ্যমতে, সোনারগাঁ
থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক পিপিএমের তত্ত্বাবধানে এসআই সালেকুজ্জামানের
নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দাবি, অভিযানকালে
গ্রেপ্তার তিনজনের কাছে থাকা একটি কালো পলিথিনের ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল স্কাফ
পাওয়া যায়।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে
পুলিশ।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন