নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, অপহরণ এবং পরোয়ানাসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী সুমিলপাড়া বিহারী ক্যাম্প ও আশপাশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী
আইনের মামলায় তিনজন, সামারি ট্রায়ালের অভিযুক্ত তিনজন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় একজন,
অপহরণ মামলার একজন এবং একজন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তাররা হলেন আব্দুর রহমান (৩০),
শুভ ইসলাম (২৪) ও সাব্বির আহাম্মেদ ওরফে লাল বাবু (৫৭)।
এ ছাড়া সামারি ট্রায়ালের অভিযুক্ত হিসেবে দ্বীন ইসলাম (৩৬), পাপ্পু
(৩০) ও ফরিদ (২৫), বিশেষ ক্ষমতা আইনের মামলায় আরিফ (২৬), অপহরণ মামলায় রেজাউল খান রিফাত
(২১) এবং পরোয়ানাভুক্ত আসামি আবিয়াত রহমান আজাদ শান্তকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায়
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ বিশেষ
অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার হওয়া নয়জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো
হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন