পড়াশোনায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রায় ৮০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর)
ভক্তবাড়ী এলাকার চেয়ারম্যান বাড়ী রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে
বৃত্তির সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
‘মেধাবৃত্তি ২০২৫ ও সম্মাননা
প্রদান’ শীর্ষক এ আয়োজন করে রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ
সমিতি। এতে উপজেলার ৫০টি কিন্ডারগার্টেনের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের
উদ্দেশে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
বলেন, ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও
মনোযোগী হতে হবে। ভবিষ্যতে নিজেদের যোগ্যতা কাজে লাগিয়ে দেশ ও সমাজের জন্য ইতিবাচক
ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক। তার সভাপতিত্বে
আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে একে একে সনদ ও ক্রেস্ট তুলে
দেওয়া হয়।
পুরস্কার ও সম্মাননা গ্রহণকে
ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ
সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়নের প্রশাসক
নুরুন্নবী ভূঁইয়া, আবু হোসেন ভূঁইয়া রানু, আবু মোহাম্মদ মাসুম, শামীম ভূঁইয়া ও রফিকুল
ইসলাম।
এ ছাড়া উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ
সমিতির নেতৃবৃন্দ,
বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধান ও শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন