নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক নারী নিহত
হয়েছেন। দুর্ঘটনার পর ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
সোমবার (২৮ সেপ্টেম্বর)
সন্ধ্যা ৬টার দিকে চিটাগাং রোডের ১০ তলা ভবনের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে কাঁচপুর
হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মহাসড়কের
ডিভাইডার দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি ওই নারীকে ধাক্কা
দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে চালক দ্রুত স্থান
ত্যাগ করেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জুলহাস উদ্দিন বলেন, ঘটনাস্থলের কাছেই ফুটওভার ব্রিজ
থাকলেও ওই নারী ডিভাইডার দিয়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় একটি গাড়ির
ধাক্কায় তিনি নিহত হন।
তিনি জানান, নিহত নারীর পরিচয় এখনো পাওয়া
যায়নি। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত
গাড়িটি শনাক্ত করতে কাজ করছে হাইওয়ে পুলিশ।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন