নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেলওয়ের সরকারি সম্পত্তি পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সোমবার (৫ অক্টোবর) আদমজী ইপিজেড এলাকায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়।
সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি)
তারেক আজিজের নেতৃত্বে অভিযানটি শুরু হয়। সরকারি জমি অবৈধভাবে দখলে রেখে নির্মাণ
করা স্থাপনা চিহ্নিত করে সেগুলো উচ্ছেদ করা হয়।
অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কর্মকর্তা
রোকনুজ্জামান, রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ, র্যাব-১১ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করেন। ফায়ার
সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়াও অভিযানে উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষের ভাষ্য, রেলওয়ের মালিকানাধীন জায়গা
অবৈধ দখলে থাকায় স্বাভাবিক ব্যবহার ও সংরক্ষণে সমস্যা তৈরি হচ্ছিল। অভিযান চালিয়ে
দখলমুক্ত করা জমি রেলওয়ের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সরকারি সম্পত্তি রক্ষায়
অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। উদ্ধার করা জমিতে যাতে নতুন করে কোনো
স্থাপনা গড়ে উঠতে না পারে, সে বিষয়েও নজরদারি রাখা হবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন