কাশীপুর ইউনিয়ন বিএনপির
ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার
অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক
রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায়
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রয়াত এই বিএনপি নেতার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ
করেন তিনি।
বিবৃতিতে রিয়াদ মোহাম্মদ
চৌধুরী বলেন, নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে তার স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা একজন
আপনজনকে হারালেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের
সদস্যদের প্রতি সমবেদনা জানান।
দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর নুরুল ইসলাম লাভলু
ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে কাশীপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোক নেমে
এসেছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন