নারায়ণগঞ্জের ভোলাইল, কাশীপুর ও ফতুল্লা এলাকায় অনিবন্ধিতভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (৭ অক্টোবর) জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে
এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে একটি মামলায়
দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের
উদ্যোগে পরিচালিত এ অভিযানে অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রির বিষয়টি
শনাক্ত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার
ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।
অভিযান চলাকালে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় নিবন্ধন
ও অনুমোদন ছাড়া খাদ্য উৎপাদন ও বিক্রির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। একই সঙ্গে
ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে আইন মেনে ব্যবসা পরিচালনার ওপর
গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা
এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন