মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নাজমুল ইসলামের বদলির বিষয়টি নিশ্চিত করেছে বিআরডিবি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আড়াইহাজার ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানসহ সাতজন পরিচালক নাজমুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বিআরডিবির কাছে আবেদন করেন। বিষয়গুলো যাচাই করে দেখতে কর্তৃপক্ষ তদন্তের উদ্যোগ নেয়।
এর অংশ হিসেবে গত ৩০ সেপ্টেম্বর আড়াইহাজার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে সরেজমিন তদন্ত করেন বিআরডিবির ঢাকা বিভাগীয় দপ্তরের উপপরিচালক মো. রাহাত খান। সকাল ১০টা থেকে শুরু হওয়া তদন্তে অভিযোগকারীদের কাছ থেকে লিখিত ও মৌখিক বক্তব্য নেওয়া হয়। পাশাপাশি অভিযোগের সমর্থনে জমা দেওয়া নথি ও অন্যান্য তথ্য-প্রমাণও পর্যালোচনা করেন তিনি।
এর আগে ২৮ সেপ্টেম্বর বিআরডিবির সদর দপ্তর থেকে জারি করা একটি স্মারকের মাধ্যমে অভিযোগগুলোর তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপপরিচালক মো. রাহাত খানকে। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়ার কথা ছিল তাঁর।
তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পর নাজমুল ইসলামকে আড়াইহাজারের দায়িত্ব থেকে প্রত্যাহার করে সীতাকুণ্ড উপজেলায় পদায়ন করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তদন্তে অভিযোগের অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন