দীর্ঘ ৩৫ বছর পরে সংসদ সদস্যদের দেওয়া ভোটে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা করা হয়। গণনা প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা আন্দোলন-সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করা মির্জা ফখরুল এবার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তার নির্বাচনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সংবিধান সমুন্নত রাখা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়গুলো তার সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিএনপির মহাসচিব হিসেবে তিনি দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন জাতীয় ইস্যুতে সক্রিয় ভূমিকা রেখেছেন।
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ রাজনীতিক হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে মির্জা ফখরুলের রাজনৈতিক প্রজ্ঞা ও দীর্ঘ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দ্যা প্রেস নিউজ/এসআর