নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়ন
বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ
করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ
গিয়াসউদ্দিন।
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে
পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে
নুরুল ইসলাম লাভলুর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় গিয়াসউদ্দিন বলেন, দীর্ঘদিন
চিকিৎসাধীন থাকার পর নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।
কাশীপুর ইউনিয়নের সুচিন্তানগর এলাকার বাসিন্দা নুরুল
ইসলাম লাভলু দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে স্থানীয়
বিএনপির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন