মঙ্গলবার (৬ অক্টোবর) জেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। পরে রাত দেড়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করে জেলা পুলিশ।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ফতুল্লা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৬ জন মাদকসেবী, ৪৬ কেজি গাঁজাসহ এক নারী মাদক বিক্রেতা, ২০০ ইয়াবাসহ একজন মাদক বিক্রেতা, একজন ছিনতাইকারী, নিয়মিত মামলার সাত আসামি, ওয়ারেন্টভুক্ত পাঁচজন এবং নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য রয়েছেন।
সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার করা হয়েছে ২৩ জনকে। এদের মধ্যে ১০ জন মাদকসেবী, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক বিক্রেতা, একজন ছিনতাইকারী, নিয়মিত মামলার একজন আসামি, ওয়ারেন্টভুক্ত সাতজন এবং নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য রয়েছেন।
রূপগঞ্জে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নয়জন মাদকসেবী, নিয়মিত মামলার পাঁচ আসামি, ওয়ারেন্টভুক্ত একজন এবং নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য রয়েছেন।
সদর থানা পুলিশের অভিযানে ১৩ জনের মধ্যে ১০ জন মাদকসেবী, দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য রয়েছেন।
বন্দর থানা এলাকায় ৫ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ পাঁচ মাদক বিক্রেতা, চার মাদকসেবী, তিন ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য আইনে একজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, সোনারগাঁয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আটজন মাদকসেবী, একজন ছিনতাইকারী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য রয়েছেন।
আড়াইহাজারে গ্রেপ্তার হয়েছেন আটজন। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত একজন, নিয়মিত মামলার একজন এবং অন্যান্য ধারায় তিনজন রয়েছেন।
জেলা পুলিশের হিসাবে, পুরো অভিযানে ৫৭ জন মাদকসেবী, আটজন মাদক বিক্রেতা, দুইজন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত ১৯ জন, নিয়মিত মামলার ১৪ জন, অন্যান্য আইনে চারজন, ভ্রাম্যমাণ আদালতে একজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ সদস্য গ্রেপ্তার হয়েছেন।
জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, অপরাধ দমন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন