আয়োজক সংগঠন সূত্রে জানা যায়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চোখের চিকিৎসাসেবা সহজলভ্য করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় ছানি রোগীদের বাছাই করে তাঁদের অপারেশনের ব্যবস্থা করা হয়।
কার্যক্রমটি বাস্তবায়নে সহযোগিতা করায় দুই সহযোগী সংগঠনের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রোমান সাইফুল স্মৃতি সমাজকল্যাণ সংসদ। বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য লায়ন শহিদুল আজম রাসেলের প্রতি ধন্যবাদ জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, অসচ্ছল মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো এবং তাঁদের মৌলিক সেবা পাওয়ার সুযোগ তৈরি করা তাদের সমাজকল্যাণমূলক কাজের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্যেই ভবিষ্যতেও বিনামূল্যে চিকিৎসাসেবা ও অন্যান্য মানবিক উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
আয়োজকেরা মনে করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব। এ ধরনের কার্যক্রমে অংশ নিতে সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতিও আহ্বান জানানো হয়েছে।
দ্যা প্রেস নিউজ /এফজে
মন্তব্য করুন