রোববার (১১ অক্টোবর) তারাবো পৌরসভার খাদুন এলাকায় কারখানাটিতে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর ৮ নম্বর বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫ ধারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন। এতে রূপগঞ্জ উপজেলা পুলিশের সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
পরিবেশদূষণ রোধে নিয়ম অমান্যকারী কারখানা ও বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালু থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন