শনিবার (১০ অক্টোবর) এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রতিনিধি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখা এবং শারদাঞ্জলি ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
পূজার সার্বিক আয়োজন সম্পর্কে জানতে চেয়ে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন মণ্ডপগুলোর প্রস্তুতি, ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজ নেন। উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে করণীয় বিভিন্ন বিষয়েও উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি।
মতবিনিময়ে ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখা, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সামাজিক সৌহার্দ্য জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। নারায়ণগঞ্জে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও ঐক্য আরও গভীর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন