শনিবার (১০ অক্টোবর) রাত থেকে রোববার (১১ অক্টোবর) রাতের প্রথম প্রহর পর্যন্ত কোম্পানীগঞ্জ ও কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান দুটি পরিচালিত হয়।
পুলিশের তথ্যমতে, শনিবার রাত ১১টা ১৫ মিনিটে কোম্পানীগঞ্জ এলাকায় অভিযান চালান উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন একটি দল। সেখান থেকে শরীফ (৪০) ও মোস্তফা ওরফে গিয়ার মোস্তফাকে (৪৭) আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এরপর রোববার রাত ২টা ১৫ মিনিটে সোনাপুর এলাকায় অভিযান চালায় পুলিশের আরেকটি দল। এসআই ওয়াছেক মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শাহাবুউদ্দিন আহম্মদ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনা এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
মাদক কারবার প্রতিরোধ ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সোনারগাঁ থানা কর্তৃপক্ষ।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন