পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারের অভিযোগে ৯ জন, মাদকসেবী ৩৭ জন, ছিনতাইয়ের অভিযোগে ২ জন, আদালতের পরোয়ানাভুক্ত ১৩ জন এবং নিয়মিত মামলার ২ জন আসামি রয়েছেন।
থানাভিত্তিক অভিযানের চিত্রে দেখা যায়, সবচেয়ে বেশি ১৪ জনকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ ছাড়া বন্দর ও সোনারগাঁ থানা থেকে ১১ জন করে, নারায়ণগঞ্জ সদর মডেল থানা থেকে ৯ জন, সিদ্ধিরগঞ্জ থেকে ৮ জন, ফতুল্লা থেকে ৭ জন এবং আড়াইহাজার থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যে থানায় যত গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে মাদকসেবী ৭ জন ও পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৯ জন গ্রেপ্তার হয়েছেন।
ফতুল্লা মডেল থানা পুলিশ ৪০৩ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে। এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ থানায় মোট গ্রেপ্তারের সংখ্যা ৭।
সিদ্ধিরগঞ্জে ৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি, তিন মাদকসেবী, পরোয়ানাভুক্ত একজন এবং একজন ছিনতাইয়ের মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে এ থানায় গ্রেপ্তার হয়েছেন ৮ জন।
বন্দর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি ধরা পড়েছেন। পাশাপাশি সাত মাদকসেবী ও পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ থানায় মোট গ্রেপ্তার ১১ জন।
সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে আট মাদকসেবী ও পরোয়ানাভুক্ত দুজনসহ মোট ১১ জনকে আটক করেছে পুলিশ।
রূপগঞ্জ থানা পুলিশ ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ১২ মাদকসেবী ও পরোয়ানাভুক্ত একজনসহ মোট ১৪ জনকে আটক করা হয়।
অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত একজন এবং নিয়মিত মামলার দুজন আসামি গ্রেপ্তার হয়েছেন।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ, অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন