শনিবার (১০ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে মধ্য সানারপাড় এলাকায় আব্দুল আওয়াল ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকবাল খাঁ (৫০) ও খবির ভূঁইয়া (৩৬)। ইকবাল রূপগঞ্জের বরপা এলাকার মৃত খোদা বক্সের ছেলে। তিনি মধ্য সানারপাড়ে আব্দুল আওয়াল ভূঁইয়ার বাড়িতে ভাড়া থাকতেন। অপরদিকে, খবির ওই এলাকার মৃত আব্দুল আওয়াল ভূঁইয়ার ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ডিবির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও এসআই মফিজুল ইসলাম। অভিযানের সময় ৩০ বোতল ফেয়ারডিল এবং ৪৪ বোতল উইনসিরেক্স উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন