নারায়ণগঞ্জের আইন অঙ্গনে সহকর্মীদের কাছে সততা, পেশাদারত্ব ও আন্তরিক আচরণের জন্য স্মরণীয় হয়ে থাকবেন জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. মুনির উদ্দিন। তাঁর মৃত্যুতে আয়োজিত শোকসভায় এসব গুণের কথা তুলে ধরে গভীর শ্রদ্ধা জানান সহকর্মী আইনজীবীরা।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বার ভবনের নিচতলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। আলোচনায় অংশ নিয়ে আইনজীবীরা মুনির উদ্দিনের পেশাগত জীবনের নানা দিক স্মরণ করেন। তাঁরা বলেন, দায়িত্বশীলতা, দক্ষতা ও পেশাগত আদর্শের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক তাঁকে সবার শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ করে তুলেছিল। তাঁর চলে যাওয়া আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
শোকসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট নবী হোসেন, অ্যাডভোকেট আব্দুল গাফ্ফারসহ সমিতির অন্যান্য সদস্য।
সভায় প্রয়াত আইনজীবীর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। শেষে অ্যাডভোকেট মো. মুনির উদ্দিনের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন