আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন
Advertisement

আড়াইহাজারে ৩ মাসে নিখোঁজ ৪০ কিশোরী, মোবাইলের পরিচয়ে বাড়ছে ঘর ছাড়ার ঘটনা

আড়াইহাজার প্রতিনিধি
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কিশোরীদের নিখোঁজ ও ঘর ছাড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত তিন মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ৪০ কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। পুলিশ বলছে, এসব ঘটনার উল্লেখযোগ্য অংশে মুঠোফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রেমের সম্পর্কের বিষয় সামনে এসেছে।

সর্বশেষ গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) একদিনেই চার কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় আড়াইহাজার থানায় জিডি করেন পরিবারের সদস্যরা। তাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। এরই মধ্যে দুজনের অবস্থান শনাক্ত করেছে পুলিশ। বাকি দুজনের সন্ধানে অনুসন্ধান চালানো হচ্ছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিখোঁজ কিশোরীদের মধ্যে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীও রয়েছে। অনেক ক্ষেত্রে মুঠোফোনে সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা বিভিন্ন অ্যাপের মাধ্যমে তরুণদের সঙ্গে পরিচয় হয় তাদের। দীর্ঘদিন কথাবার্তার একপর্যায়ে সেই পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায়। পরে পরিবারের অজান্তে কেউ কেউ বাড়ি ছেড়ে যায়।

তবে সব ঘটনা একই ধরনের নয়। স্থানীয়দের ভাষ্য, অনেক কিশোর-কিশোরীর বাড়ি কাছাকাছি হওয়ায় সামনাসামনি পরিচয় ও সম্পর্ক তৈরি হচ্ছে। আবার কারও ক্ষেত্রে পরিবারের কঠোর শাসন, সম্পর্ক মেনে না নেওয়ার আশঙ্কা কিংবা পারিবারিক বিরোধ ঘর ছাড়ার সিদ্ধান্তকে প্রভাবিত করছে।

নিখোঁজ হওয়ার পর পুলিশ অনুসন্ধান চালিয়ে অবস্থান শনাক্ত করলেও অনেক ক্ষেত্রে নতুন জটিলতা তৈরি হচ্ছে। অবস্থান শনাক্ত হওয়ার পরও কোনো কোনো কিশোরী পরিবারের কাছে ফিরতে অনীহা দেখাচ্ছে। ফলে শুধু উদ্ধার নয়, তারা স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে কি না এবং কোনো ব্যক্তি তাদের প্রভাবিত বা প্ররোচিত করেছে কি না—সেসব বিষয়ও তদন্তের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একাধিক অভিভাবক জানান, সন্তান নিখোঁজ হওয়ার পর প্রথমে পরিবারের সদস্যরা নিজেরাই আত্মীয়স্বজনের বাড়ি ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ করেন। প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার ভয় এবং সামাজিক বিব্রতকর পরিস্থিতির আশঙ্কায় অনেকে থানায় অভিযোগ করতেও সময় নেন।

নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, কিশোরী নিখোঁজ হওয়ার পর পরিবার অনেক সময় বিষয়টি গোপন রাখার চেষ্টা করে। কিন্তু এতে সময় চলে যায়। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে অনুসন্ধান শুরু করা সহজ হয়।

আরেক অভিভাবক বলেন, কিশোরীদের সঙ্গে পরিবারের নিয়মিত যোগাযোগ থাকা দরকার। তারা কার সঙ্গে কথা বলছে বা কোনো সমস্যায় আছে কি না—এসব বিষয়ে আগে থেকে জানতে পারলে অনেক ঘটনা হয়তো ঠেকানো সম্ভব।

সংশ্লিষ্টরা বলছেন, কিশোর বয়সে আবেগ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অপরিপক্বতা থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ব্যক্তির ওপর দ্রুত আস্থা তৈরি হতে পারে। অপরদিকে অনলাইনে পরিচিত ব্যক্তির প্রকৃত পরিচয় সম্পর্কে নিশ্চিত না হয়ে যোগাযোগ চালিয়ে যাওয়া থেকেও ঝুঁকি তৈরি হয়।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসের মো. আসাদুর রহমান বলেন, শুধু মুঠোফোন কেড়ে নেওয়া বা কিশোরীদের শাসন করলেই সমস্যার সমাধান হবে না। তাদের অনলাইন নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সচেতন করতে হবে। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বলার পরিবেশ তৈরি করা জরুরি।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, গত তিন মাসে ৪০টি নিখোঁজের ডিডি করা হয়েছে। কোনো কিশোরী নিখোঁজ হলে দেরি না করে দ্রুত থানায় যোগাযোগ করতে হবে।

তিনি বলেন, নিখোঁজ কিশোরীর সাম্প্রতিক ছবি, মুঠোফোন নম্বর, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য, কার সঙ্গে যোগাযোগ ছিল এবং সম্ভাব্য কোথায় যেতে পারে—এসব তথ্য পুলিশকে দিলে অনুসন্ধানে সহায়তা পাওয়া যায়।

পুলিশের পরামর্শ, সন্তান নিখোঁজ হওয়ার পর সামাজিক সম্মান বা লোকলজ্জার কথা চিন্তা করে বিষয়টি গোপন না রেখে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। একই সঙ্গে কিশোরীদের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণের পরিবর্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের অনলাইন ও বাস্তব জীবনের চলাফেরার বিষয়ে সচেতন নজরদারি রাখতে হবে।

 দ্যা প্রেস নিউজ/এফজে

মন্তব্য করুন

  • সর্বশেষ

নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সংকট নিরসনে জেলা প্রশাসকের বৈঠক

নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সংকট নিরসনে জেলা প্রশাসকের বৈঠক

নারায়ণগঞ্জে লিংক রোডে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী আহত

নারায়ণগঞ্জে লিংক রোডে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী আহত

নারায়ণগঞ্জের কাশিপুর থেকে জাহাঙ্গীর আলম নিখোঁজ, সন্ধান চায় পরিবার

নারায়ণগঞ্জের কাশিপুর থেকে জাহাঙ্গীর আলম নিখোঁজ, সন্ধান চায় পরিবার

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

অপরাধ দমনে স্থানীয়দের সহযোগিতা চাইলেন আইজিপি

অপরাধ দমনে স্থানীয়দের সহযোগিতা চাইলেন আইজিপি

সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী

নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী

পপি রানী সরকারের বাবার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

পপি রানী সরকারের বাবার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

দুর্গোৎসবে খোরশেদের বার্তা: ধর্মীয় সম্প্রীতিতে গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ

দুর্গোৎসবে খোরশেদের বার্তা: ধর্মীয় সম্প্রীতিতে গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ

নবীগঞ্জে ৩০ ঘণ্টার বেশি পানির সংকট, দুর্ভোগে ওয়ার্ডবাসী

নবীগঞ্জে ৩০ ঘণ্টার বেশি পানির সংকট, দুর্ভোগে ওয়ার্ডবাসী

ফতুল্লার হাজীগঞ্জে ‘আহরনী’ পারিবারিক পাঠাগারের যাত্রা শুরু

ফতুল্লার হাজীগঞ্জে ‘আহরনী’ পারিবারিক পাঠাগারের যাত্রা শুরু

সাত খুন মামলা: আপিল শুনানির তারিখ ১৭ নভেম্বর

সাত খুন মামলা: আপিল শুনানির তারিখ ১৭ নভেম্বর

আমলাপাড়ায় সাংবাদিক দিপুর মেয়ের মোবাইল-দুল ছিনতাই, অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট

আমলাপাড়ায় সাংবাদিক দিপুর মেয়ের মোবাইল-দুল ছিনতাই, অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির ও সোহেলকে স্থায়ী বহিষ্কার

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির  ও সোহেলকে স্থায়ী বহিষ্কার

আগামী বছর সড়কে নয়, মাঠে আমলাপাড়া পূজার আয়োজনের আহ্বান সাখাওয়াতের

আগামী বছর সড়কে নয়, মাঠে আমলাপাড়া পূজার আয়োজনের আহ্বান সাখাওয়াতের

লালপুরের অনির্বাণ ক্রীড়া সংঘ পেল টিভি ও ক্যারাম বোর্ড

লালপুরের অনির্বাণ ক্রীড়া সংঘ পেল টিভি ও ক্যারাম বোর্ড

আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

বন্দর ইসলামিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ

বন্দর ইসলামিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ

দুর্গোৎসবের শিক্ষা হোক অন্যায়ের বিরুদ্ধে, সম্প্রীতি রক্ষায় নারায়ণগঞ্জবাসীর প্রতি মন্ত্রীর আহ্বান

দুর্গোৎসবের শিক্ষা হোক অন্যায়ের বিরুদ্ধে, সম্প্রীতি রক্ষায় নারায়ণগঞ্জবাসীর প্রতি মন্ত্রীর আহ্বান

সিদ্ধিরগঞ্জে খাল রক্ষায় উদ্যোগ, বটতলা থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত গাছ লাগাল জেলা পরিষদ

সিদ্ধিরগঞ্জে খাল রক্ষায় উদ্যোগ, বটতলা থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত গাছ লাগাল জেলা পরিষদ