আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন
Advertisement

গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

ফ্যাসিস্টদের হাত থেকে দেশ মুক্ত হয়েছে এবং গণতন্ত্র ফিরে এসেছে, তবে এর জন্য জাতিকে অনেক বড় মূল্য দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৯ সেপ্টেম্বর) জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। জাদুঘরে প্রদর্শিত বিভিন্ন স্মৃতিচিহ্ন ও জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন রাষ্ট্রপতি। এ সময় তার সহধর্মিণী রাহাত আরা বেগমও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ঋণ কোনোদিন রাষ্ট্রের পক্ষে শোধ করা সম্ভব নয়। ভবিষ্যতে যেন দেশে আর কোনো ধরনের মর্মান্তিক ও নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সবার দায়িত্ব। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আন্দোলনে অংশ নেওয়া এবং আত্মোৎসর্গকারী মানুষের ত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে শহীদদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

পরিদর্শনের শুরুতে দর্শনার্থীর টিকিট নিয়ে জাদুঘরে প্রবেশ করেন রাষ্ট্রপতি। ‘লংওয়াক টু ডেমোক্রেসি’ ওয়াকওয়ে দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার বিভিন্ন ঐতিহাসিক পর্বের চিত্র দেখেন।

এ সময় দীর্ঘ ১৬ বছরের শাসনামলে নিহতদের স্মরণে নির্মিত মেমোরিয়াল ও রেপ্লিকা আয়নাঘর পরিদর্শন করেন তিনি। এরপর বিডিআর ম্যাসাকার, শাপলা ম্যাসাকার, নির্যাতনসামগ্রী ও জোরপূর্বক গুমের বিভিন্ন সেকশন ঘুরে দেখেন।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাদুঘর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণও করেন রাষ্ট্রপতি। শহীদদের চিঠি, স্মারক ও বিভিন্ন স্মৃতিচিহ্ন পরিদর্শনের সময় তাকে আবেগাপ্লুত দেখা যায়।

সবশেষে জাদুঘরের মনসুন থিয়েটারে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখেন রাষ্ট্রপতি। প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে তিনি জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ-উর-রহমান, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালকসহ রাষ্ট্রপতির কার্যালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাদুঘর পরিচালনা পর্ষদের সদস্য সানজিদা ইসলাম তুলি, আবরার ইলিয়াস ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধও উপস্থিত ছিলেন।

দ্যা প্রেস নিজ/এসআর   

মন্তব্য করুন

  • সর্বশেষ

নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সংকট নিরসনে জেলা প্রশাসকের বৈঠক

নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সংকট নিরসনে জেলা প্রশাসকের বৈঠক

নারায়ণগঞ্জে লিংক রোডে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী আহত

নারায়ণগঞ্জে লিংক রোডে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী আহত

নারায়ণগঞ্জের কাশিপুর থেকে জাহাঙ্গীর আলম নিখোঁজ, সন্ধান চায় পরিবার

নারায়ণগঞ্জের কাশিপুর থেকে জাহাঙ্গীর আলম নিখোঁজ, সন্ধান চায় পরিবার

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

অপরাধ দমনে স্থানীয়দের সহযোগিতা চাইলেন আইজিপি

অপরাধ দমনে স্থানীয়দের সহযোগিতা চাইলেন আইজিপি

সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী

নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী

পপি রানী সরকারের বাবার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

পপি রানী সরকারের বাবার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

দুর্গোৎসবে খোরশেদের বার্তা: ধর্মীয় সম্প্রীতিতে গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ

দুর্গোৎসবে খোরশেদের বার্তা: ধর্মীয় সম্প্রীতিতে গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ

নবীগঞ্জে ৩০ ঘণ্টার বেশি পানির সংকট, দুর্ভোগে ওয়ার্ডবাসী

নবীগঞ্জে ৩০ ঘণ্টার বেশি পানির সংকট, দুর্ভোগে ওয়ার্ডবাসী

ফতুল্লার হাজীগঞ্জে ‘আহরনী’ পারিবারিক পাঠাগারের যাত্রা শুরু

ফতুল্লার হাজীগঞ্জে ‘আহরনী’ পারিবারিক পাঠাগারের যাত্রা শুরু

সাত খুন মামলা: আপিল শুনানির তারিখ ১৭ নভেম্বর

সাত খুন মামলা: আপিল শুনানির তারিখ ১৭ নভেম্বর

আমলাপাড়ায় সাংবাদিক দিপুর মেয়ের মোবাইল-দুল ছিনতাই, অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট

আমলাপাড়ায় সাংবাদিক দিপুর মেয়ের মোবাইল-দুল ছিনতাই, অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির ও সোহেলকে স্থায়ী বহিষ্কার

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির  ও সোহেলকে স্থায়ী বহিষ্কার

আগামী বছর সড়কে নয়, মাঠে আমলাপাড়া পূজার আয়োজনের আহ্বান সাখাওয়াতের

আগামী বছর সড়কে নয়, মাঠে আমলাপাড়া পূজার আয়োজনের আহ্বান সাখাওয়াতের

লালপুরের অনির্বাণ ক্রীড়া সংঘ পেল টিভি ও ক্যারাম বোর্ড

লালপুরের অনির্বাণ ক্রীড়া সংঘ পেল টিভি ও ক্যারাম বোর্ড

আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

বন্দর ইসলামিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ

বন্দর ইসলামিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ

দুর্গোৎসবের শিক্ষা হোক অন্যায়ের বিরুদ্ধে, সম্প্রীতি রক্ষায় নারায়ণগঞ্জবাসীর প্রতি মন্ত্রীর আহ্বান

দুর্গোৎসবের শিক্ষা হোক অন্যায়ের বিরুদ্ধে, সম্প্রীতি রক্ষায় নারায়ণগঞ্জবাসীর প্রতি মন্ত্রীর আহ্বান

সিদ্ধিরগঞ্জে খাল রক্ষায় উদ্যোগ, বটতলা থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত গাছ লাগাল জেলা পরিষদ

সিদ্ধিরগঞ্জে খাল রক্ষায় উদ্যোগ, বটতলা থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত গাছ লাগাল জেলা পরিষদ