নারায়ণগঞ্জের বন্দর উপজেলার
কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় নতুন একটি ক্রীড়া স্থাপনা হিসেবে ‘ভাই ভাই টার্ফ
জোন’-এর উদ্বোধন করা হয়েছে। তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে মাদক থেকে দূরে
রাখার ওপর গুরুত্বারোপ করেছেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর
বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর)
বাদ মাগরিব কলাগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবদী এলাকায় আনন্দঘন পরিবেশে
টার্ফ জোনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাউছার আশা। বিশেষ অতিথি ছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে টার্ফ
জোনের স্বত্বাধিকারী জহিরুল, নজরুল ও রফিকুল ইসলাম প্রধান অতিথি, বন্দর থানার ওসি এবং কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জামানকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।
বক্তব্যে আবুল কাউছার আশা
বলেন, “খেলাধুলাই হোক মাদকের
বিরুদ্ধে লড়াইয়ের ময়দান।” তরুণদের
মাদক থেকে দূরে রাখতে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানান তিনি।
পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতার প্রয়োজন
রয়েছে বলেও উল্লেখ করেন।
সাবদী এলাকায় মাদকের বিস্তার
নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সাবদী এলাকায় মাদকের হটস্পট, এখানে মাদক ব্যবসায়ীর সংখ্যা বেশি হবে নাকি আপনাদের সংখ্যা? সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে, তবেই
এই এলাকায় মাদক ব্যবসা চিরতরে বন্ধ করা সম্ভব।”
আলোচনা পর্ব শেষে ফিতা কেটে
‘ভাই ভাই টার্ফ জোন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, বন্দর
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন শিশির, কলাগাছিয়া
ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক
নজরুল ইসলাম এবং বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহের প্রধান।
এ ছাড়া সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সুলতান
আহমেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন