পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার
(২৩ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এর মধ্যে রাত ১১টা ১০ মিনিটে
লক্ষ্যারচর এলাকায় নিজ বাসা থেকে মো. জাহাঙ্গীর আলম খায়ের (৫১) নামে এক ব্যক্তিকে
গ্রেপ্তার করা হয়। তিনি ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বাবার
নাম মৃত জুলকদর মিয়া।
পুলিশ জানায়, বন্দর
থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একটি ধারায় করা মামলার
তদন্তে জাহাঙ্গীর আলম খায়েরকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, আদালতের
গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সোহাগী বেগম ও সেলিনাকে গ্রেপ্তার করে পুলিশ। একই রাতে
পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও দুজনকে আটক করা হয়।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন
বলেন, পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো
হয়েছে।
পুলিশ জানিয়েছে, বন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিক রাখতে মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধের
বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন