গাউসুল আজম বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর ওফাত দিবস স্মরণে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ ফাতেহা পাঠ, দোয়া ও কাওয়ালি গানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে নগরীর চুনকা কুটিরে এ আয়োজন অনুষ্ঠিত
হয়। এতে স্থানীয় এলাকাবাসী ও আইভীর আত্মীয়-স্বজনরা অংশ নেন।
অনুষ্ঠানে হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর স্মরণে ফাতেহা পাঠ ও বিশেষ
দোয়া অনুষ্ঠিত হয়। পরে কাওয়ালি গান পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত সবাই দোয়া ও মোনাজাতে
অংশ নেন।
আয়োজকরা জানান, হিজরি ৫৬১ সালের ১১ রবিউস সানি হজরত আবদুল কাদের জিলানি
(রহ.) ইন্তেকাল করেন। তাঁর ওফাত দিবস স্মরণে মুসলিম সমাজে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম
পালন করা হয়ে থাকে।
এ উপলক্ষে বিভিন্ন স্থানে কোরআন তিলাওয়াত, ফাতেহা পাঠ, মিলাদ ও বিশেষ
দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি তবারক ও খাবার বিতরণেরও আয়োজন থাকে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন