বুড়িগঙ্গা নদীর তীরে ভেসে
থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে
পাগলা নৌ পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর)
দুপুরে নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পাগলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই
মো. মিলন বিশ্বাস জানান,
স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি
উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরনে ছিল কালো
শার্ট ও কালো প্যান্ট।
পুলিশের প্রাথমিক তথ্য
অনুযায়ী, নদীতে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত
কোনো তথ্য পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ জানতেও
প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ
জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন