নারায়ণগঞ্জ মহানগর বিএনপির
সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সোমবার
(২৮ সেপ্টেম্বর) পরীক্ষার পর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়েছে বলে নিজেই জানিয়েছেন তিনি।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে
টিপু জানান, গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর সোমবার ডেঙ্গু পরীক্ষা করালে
ফলাফল পজিটিভ আসে।
অসুস্থতার বিষয়টি জানিয়ে মহানগর বিএনপির এই নেতা তাঁর
দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন