নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার এক ব্যক্তির কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় বন্দর থানাধীন দক্ষিণ
লক্ষণখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দক্ষিণ লক্ষণখোলা মুন্সিবাড়ি
এলাকার একটি বাড়ির পেছনের গলির পথ থেকে জয়নাল আবেদীন শিউল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার
করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।
বন্দর থানা পুলিশের এসআই (নিঃ) মধুসূধন পান্ডের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা
ও ফোর্স এ অভিযান পরিচালনা করে। পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় জয়নাল আবেদীন শিউলের
কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে, শুক্রবার (২ অক্টোবর) রাতে বন্দর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে
মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মাদক সেবনরত অবস্থায় আটক
করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পৃথক দুই অভিযানে গ্রেপ্তার মোট চারজনের
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান
অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া
হবে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন