নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজনকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়েছে এবং অপর তিনজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত থেকে বন্দর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে
তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে বন্দর থানাধীন রূপালী আবাসিক
এলাকার ওয়াসার গলিতে অভিযান চালিয়ে মাহিম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি
ওই এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া একই রাতে বন্দর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের
অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশের এসআই (নিঃ) মো. সাব্বির আহাম্মেদের নেতৃত্বে সঙ্গীয়
কর্মকর্তা ও ফোর্স এ অভিযান পরিচালনা করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
বন্দর থানা পুলিশ আরও জানিয়েছে, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে নিয়মিত
অভিযান অব্যাহত রয়েছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন