নারায়ণগঞ্জের বন্দরের
একরামপুরে ডাচ-বাংলা ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম শুরু
হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে
রোববার (৪ অক্টোবর) এ আউটলেটের উদ্বোধন করা হয়।
একরামপুর সিটি করপোরেশন
কার্যালয়সংলগ্ন এলাকায় টিএস এন্টারপ্রাইজের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন ডাচ-বাংলা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র
রিজিওনাল হেড (ঢাকা-১ অঞ্চল) তানভীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের
বন্দর শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার মো. তৌহিদ উদ্দিন
ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল হেড (রকেট, ঢাকা অঞ্চল-১) মো. আব্দুর
রাজ্জাক এবং নারায়ণগঞ্জ রকেট ও এজেন্ট ব্যাংকিং অফিসের রিজিওনাল কমপ্লায়েন্স
ম্যানেজার তোফায়েল আলম।
নতুন আউটলেটের পরিচালক সুজন
আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং ডিভিশন
(নারায়ণগঞ্জ)-এর এরিয়া ম্যানেজার মো. নূরুল ইসলাম এবং সিনিয়র সেলস ম্যানেজার সাখাওয়াত
হোসেন সাব্বির ও শামসুল আরেফিন ভূঁইয়া।
এদিকে আউটলেট উদ্বোধনের আগে
সকালে নবীগঞ্জ কদম রসূল কমিউনিটি সেন্টারে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা
অনুষ্ঠিত হয়। সেখানে ব্যাংকিং সেবার ব্যবহার, নিরাপদ আর্থিক লেনদেন এবং আর্থিক
অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
উদ্বোধনী আয়োজনে স্থানীয়
সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তি, শিল্পপতি ও ব্যবসায়ীরা
উপস্থিত ছিলেন। বক্তারা নতুন সেবাকেন্দ্রের মাধ্যমে স্থানীয় মানুষের ব্যাংকিং
সুবিধা আরও সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করেন।
তারা বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে
এলাকার মানুষ দূরে ব্যাংক শাখায় না গিয়েও বিভিন্ন আর্থিক সেবা ও নিরাপদ লেনদেনের
সুযোগ পাবেন। এর ফলে একরামপুর ও আশপাশের এলাকায় ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত
হবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন