আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন
Advertisement

৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা!

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসাকেন্দ্র ১০০ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের এক্স-রে সেবা প্রায় আট মাস ধরে বন্ধ রয়েছে। বিভাগের একমাত্র মেডিকেল টেকনোলজিস্ট মারা যাওয়ার পর পদটি শূন্য হলেও সেখানে নতুন জনবল পদায়ন না হওয়ায় বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ এই পরীক্ষা।

ফলে প্রতিদিন চিকিৎসা নিতে আসা অসংখ্য রোগী হাসপাতালের ভেতরে এক্স-রে করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বাধ্য হয়ে তাদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে। এতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি সময় ও ভোগান্তিও বাড়ছে।

বুধবার ( ৭ অক্টোবর ) সরেজমিনে হাসপাতালের এক্স-রে বিভাগের সামনে গিয়ে দেখা যায়, দরজায় ঝোলানো রয়েছে—‘এক্স-রে পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রয়েছে’ লেখা একটি নোটিশ। তবে হাসপাতালসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাময়িকভাবে বন্ধ থাকার এই সময় ইতোমধ্যে প্রায় আট মাসে গড়িয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, চলতি বছরের ৫ জানুয়ারি এক্স-রে বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট মো. আলী আকবর খান মারা যান। এরপর থেকেই পদটি শূন্য রয়েছে। তার মৃত্যুর পর নতুন কোনো মেডিকেল টেকনোলজিস্ট পদায়ন না হওয়ায় এক্স-রে বিভাগের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এক্স-রে সেবা বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের রোগীরা। সরকারি হাসপাতালে তুলনামূলক কম খরচে পরীক্ষা করার সুযোগ থাকলেও এখন একই পরীক্ষা করাতে তাদের বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হচ্ছে।

হাটুর প্রচন্ড ব্যথা নিয়ে চিকিৎসকের পরামর্শে এক্স-রে করাতে হাসপাতালে এসেছিলেন সজল হোসেন কিন্তু এক্স-রে বিভাগ বন্ধ থাকায় তাকে বাইরে থেকে পরীক্ষা করাতে হয়।

সজল হোসেন বলেন, হাসপাতালে এক্স-রে করলে প্রায় ২০০ টাকা খরচ হতো। কিন্তু বাইরে গিয়ে একই পরীক্ষার জন্য তাকে ৫০০ টাকা দিতে হয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেও যদি পরীক্ষা বাইরে করাতে হয়, তাহলে সাধারণ মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবার সুবিধা কোথায় এমন প্রশ্ন তার।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার রোগী চিকিৎসা নেন। পাশাপাশি প্রতিদিন গড়ে প্রায় ১২০ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

সে হিসাবে মাসে প্রায় ৬০ হাজার বহির্বিভাগের রোগী এবং প্রায় ৩ হাজার ৬০০ ভর্তি রোগী এই হাসপাতালের ওপর নির্ভরশীল। বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ডায়াগনস্টিক সেবা দীর্ঘদিন বন্ধ থাকায় এর প্রভাব পড়ছে পুরো চিকিৎসাব্যবস্থায়।

রোগী ও স্বজনদের অভিযোগ, শুধু এক্স-রে নয়, বিভিন্ন সময়ে ডেঙ্গুসহ নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার জন্যও তাদের হাসপাতালের বাইরে যেতে বলা হয়। এতে সরকারি হাসপাতালের কম খরচে চিকিৎসা নেওয়ার সুবিধা অনেকটাই ব্যাহত হচ্ছে।

এর মধ্যে গত ১৪ জুন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ওই সময় তিনি হাসপাতালের নবনির্মিত আইসিইউ সেবার উদ্বোধন করেন।

পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে জনবল সংকট দূর করা, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং হাসপাতালের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেন তিনি।

তবে এরপরও এক্স-রে বিভাগ চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাঃ নাজমুল হোসাইন বিপুল বলেন, এক্স-রে বিভাগ চালুর জন্য নতুন মেডিকেল টেকনোলজিস্ট পদায়নের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জনের মাধ্যমেও বিষয়টি জানানো হয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকে সপ্তাহে দুই দিন একজন মেডিকেল টেকনোলজিস্ট এনে এক্স-রে সেবা চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে উপজেলা পর্যায়েও জনবল সংকট থাকায় সেটি বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে।

তবে রোগীদের প্রশ্ন? কবে নাগাদ এক্স-রে বিভাগটি আবার চালু হবে এবং সরকারি হাসপাতালে কম খরচে প্রয়োজনীয় পরীক্ষা করার সুযোগ ফিরবে? সংশ্লিষ্টদের আশ্বাসের পাশাপাশি দ্রুত কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ।

 


দ্যা প্রেস নিজ/এসআর   


মন্তব্য করুন

  • সর্বশেষ

নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সংকট নিরসনে জেলা প্রশাসকের বৈঠক

নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সংকট নিরসনে জেলা প্রশাসকের বৈঠক

নারায়ণগঞ্জে লিংক রোডে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী আহত

নারায়ণগঞ্জে লিংক রোডে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী আহত

নারায়ণগঞ্জের কাশিপুর থেকে জাহাঙ্গীর আলম নিখোঁজ, সন্ধান চায় পরিবার

নারায়ণগঞ্জের কাশিপুর থেকে জাহাঙ্গীর আলম নিখোঁজ, সন্ধান চায় পরিবার

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

অপরাধ দমনে স্থানীয়দের সহযোগিতা চাইলেন আইজিপি

অপরাধ দমনে স্থানীয়দের সহযোগিতা চাইলেন আইজিপি

সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী

নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, দেবীরূপে পূজিত শ্রেয়সী

পপি রানী সরকারের বাবার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

পপি রানী সরকারের বাবার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

দুর্গোৎসবে খোরশেদের বার্তা: ধর্মীয় সম্প্রীতিতে গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ

দুর্গোৎসবে খোরশেদের বার্তা: ধর্মীয় সম্প্রীতিতে গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ

নবীগঞ্জে ৩০ ঘণ্টার বেশি পানির সংকট, দুর্ভোগে ওয়ার্ডবাসী

নবীগঞ্জে ৩০ ঘণ্টার বেশি পানির সংকট, দুর্ভোগে ওয়ার্ডবাসী

ফতুল্লার হাজীগঞ্জে ‘আহরনী’ পারিবারিক পাঠাগারের যাত্রা শুরু

ফতুল্লার হাজীগঞ্জে ‘আহরনী’ পারিবারিক পাঠাগারের যাত্রা শুরু

সাত খুন মামলা: আপিল শুনানির তারিখ ১৭ নভেম্বর

সাত খুন মামলা: আপিল শুনানির তারিখ ১৭ নভেম্বর

আমলাপাড়ায় সাংবাদিক দিপুর মেয়ের মোবাইল-দুল ছিনতাই, অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট

আমলাপাড়ায় সাংবাদিক দিপুর মেয়ের মোবাইল-দুল ছিনতাই, অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির ও সোহেলকে স্থায়ী বহিষ্কার

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির  ও সোহেলকে স্থায়ী বহিষ্কার

আগামী বছর সড়কে নয়, মাঠে আমলাপাড়া পূজার আয়োজনের আহ্বান সাখাওয়াতের

আগামী বছর সড়কে নয়, মাঠে আমলাপাড়া পূজার আয়োজনের আহ্বান সাখাওয়াতের

লালপুরের অনির্বাণ ক্রীড়া সংঘ পেল টিভি ও ক্যারাম বোর্ড

লালপুরের অনির্বাণ ক্রীড়া সংঘ পেল টিভি ও ক্যারাম বোর্ড

আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

বন্দর ইসলামিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ

বন্দর ইসলামিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ

দুর্গোৎসবের শিক্ষা হোক অন্যায়ের বিরুদ্ধে, সম্প্রীতি রক্ষায় নারায়ণগঞ্জবাসীর প্রতি মন্ত্রীর আহ্বান

দুর্গোৎসবের শিক্ষা হোক অন্যায়ের বিরুদ্ধে, সম্প্রীতি রক্ষায় নারায়ণগঞ্জবাসীর প্রতি মন্ত্রীর আহ্বান

সিদ্ধিরগঞ্জে খাল রক্ষায় উদ্যোগ, বটতলা থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত গাছ লাগাল জেলা পরিষদ

সিদ্ধিরগঞ্জে খাল রক্ষায় উদ্যোগ, বটতলা থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত গাছ লাগাল জেলা পরিষদ