সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের জন্য ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর)
বিকেলে উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব
কিট হস্তান্তর করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
উপজেলা প্রশাসনের আয়োজনে
অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্বাস্থ্যসেবা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন
উদ্যোগের কথা তুলে ধরেন এমপি মান্নান। তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব
নেওয়ার পর গত আট মাসে দেশের উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলো প্রশংসার দাবি রাখে। স্বাস্থ্য
খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।
মান্নান বলেন, ডেঙ্গু
মোকাবিলায় শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, বিভাগ থেকে ওয়ার্ড
পর্যায় পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সাধারণ মানুষ যেন সহজে
পরীক্ষা করাতে পারেন, সে জন্য সরকারি হাসপাতালগুলোতে
বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ করা হচ্ছে।
অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে এমপি মান্নানের কাছ থেকে ডেঙ্গু পরীক্ষার কিট গ্রহণ
করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী সোহেল
আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা
বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির
সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাদিপুর
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সাবেক
যুবদল নেতা হারুন অর রশিদ মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন