সোমবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হবে ‘A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২৬’।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি মো. আবু বাকের মজুমদার।
আয়োজক সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মাননা প্রদান ছাড়াও অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব রাখা হয়েছে।
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজনটির ব্যবস্থাপনায় রয়েছে জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন