আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী
Advertisement

চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই দুবাইভিত্তিক বৈশ্বিক টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ চুক্তিকে দেশ বিক্রির চুক্তি হিসেবে আখ্যায়িত করাকে পুরোপুরি অমূলক বলে উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ও অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে এ চুক্তি করা হয়েছে। এটিকে দেশ বিক্রির চুক্তি বলা সম্পূর্ণ অমূলক।

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এ চুক্তি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা দেখা দিয়েছে।

চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে হলে দেশের পণ্য উৎপাদন ও রপ্তানির খরচ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে আসতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে থাকলে বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হবে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে বন্দর ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পরিবর্তনের ফলে কর্মীদের চাকরি হারানোর আশঙ্কা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বন্দরে বর্তমানে যারা কাজ করছেন, তাদের কারও কর্মচ্যুতি ঘটবে না—এ বিষয়ে সরকার নিশ্চিত হয়েছে।

তিনি আরও বলেন, দক্ষতা বৃদ্ধির ফলে কর্মীদের সুবিধা বাড়বে। বর্তমানে তারা যে পারিশ্রমিক পাচ্ছেন, ভবিষ্যতে তা বাড়ার সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে সিলেট সিটি করপোরেশনের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সৌহার্দ্যের এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

পরে সিলেট নগরীর ৮৫টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে ৪০ হাজার টাকা করে মোট ৩৪ লাখ টাকা অনুদান তুলে দেন বাণিজ্যমন্ত্রী।


দ্যা প্রেস নিজ/এসআর   


 

মন্তব্য করুন

  • সর্বশেষ

পপি রানী সরকারের বাবার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

পপি রানী সরকারের বাবার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

দুর্গোৎসবে খোরশেদের বার্তা: ধর্মীয় সম্প্রীতিতে গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ

দুর্গোৎসবে খোরশেদের বার্তা: ধর্মীয় সম্প্রীতিতে গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ

নবীগঞ্জে ৩০ ঘণ্টার বেশি পানির সংকট, দুর্ভোগে ওয়ার্ডবাসী

নবীগঞ্জে ৩০ ঘণ্টার বেশি পানির সংকট, দুর্ভোগে ওয়ার্ডবাসী

ফতুল্লার হাজীগঞ্জে ‘আহরনী’ পারিবারিক পাঠাগারের যাত্রা শুরু

ফতুল্লার হাজীগঞ্জে ‘আহরনী’ পারিবারিক পাঠাগারের যাত্রা শুরু

সাত খুন মামলা: আপিল শুনানির তারিখ ১৭ নভেম্বর

সাত খুন মামলা: আপিল শুনানির তারিখ ১৭ নভেম্বর

আমলাপাড়ায় সাংবাদিক দিপুর মেয়ের মোবাইল-দুল ছিনতাই, অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট

আমলাপাড়ায় সাংবাদিক দিপুর মেয়ের মোবাইল-দুল ছিনতাই, অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির ও সোহেলকে স্থায়ী বহিষ্কার

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির  ও সোহেলকে স্থায়ী বহিষ্কার

আগামী বছর সড়কে নয়, মাঠে আমলাপাড়া পূজার আয়োজনের আহ্বান সাখাওয়াতের

আগামী বছর সড়কে নয়, মাঠে আমলাপাড়া পূজার আয়োজনের আহ্বান সাখাওয়াতের

লালপুরের অনির্বাণ ক্রীড়া সংঘ পেল টিভি ও ক্যারাম বোর্ড

লালপুরের অনির্বাণ ক্রীড়া সংঘ পেল টিভি ও ক্যারাম বোর্ড

আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

বন্দর ইসলামিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ

বন্দর ইসলামিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ

দুর্গোৎসবের শিক্ষা হোক অন্যায়ের বিরুদ্ধে, সম্প্রীতি রক্ষায় নারায়ণগঞ্জবাসীর প্রতি মন্ত্রীর আহ্বান

দুর্গোৎসবের শিক্ষা হোক অন্যায়ের বিরুদ্ধে, সম্প্রীতি রক্ষায় নারায়ণগঞ্জবাসীর প্রতি মন্ত্রীর আহ্বান

সিদ্ধিরগঞ্জে খাল রক্ষায় উদ্যোগ, বটতলা থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত গাছ লাগাল জেলা পরিষদ

সিদ্ধিরগঞ্জে খাল রক্ষায় উদ্যোগ, বটতলা থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত গাছ লাগাল জেলা পরিষদ

রবিদাস পাড়ায় পাঁচ বছর ধরে পৃথক দুর্গোৎসব, চর্মকার সম্প্রদায়ের পাশে খোরশেদ

রবিদাস পাড়ায় পাঁচ বছর ধরে পৃথক দুর্গোৎসব, চর্মকার সম্প্রদায়ের পাশে খোরশেদ

সোনারগাঁয়ে লোকশিল্প ফাউন্ডেশনের কর্মীকে পিটিয়ে হত্যার হুমকির অভিযোগ

সোনারগাঁয়ে লোকশিল্প ফাউন্ডেশনের কর্মীকে পিটিয়ে হত্যার হুমকির অভিযোগ

সোনারগাঁয়ে দুর্গামণ্ডপে ভারতীয় উপ-হাইকমিশনার, সঙ্গে পরিবারের সদস্যরা

সোনারগাঁয়ে দুর্গামণ্ডপে ভারতীয় উপ-হাইকমিশনার, সঙ্গে পরিবারের সদস্যরা

কাজল-মুন্নার মুক্তি চেয়ে নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের কর্মসূচি

কাজল-মুন্নার মুক্তি চেয়ে নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের কর্মসূচি

কদমতলীতে শিশুদের কলেরা টিকাদান, স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার আহ্বান

কদমতলীতে শিশুদের কলেরা টিকাদান, স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার আহ্বান

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা দিলেন সাংবাদিক নেতা জহিরুল ইসলাম বিদ্যুৎ

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা দিলেন সাংবাদিক নেতা জহিরুল ইসলাম বিদ্যুৎ

আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফতুল্লায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রতিবাদ

আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফতুল্লায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রতিবাদ