নারায়ণগঞ্জ জেলার সাত থানা
এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ও অভিযোগে ৮১ জনকে গ্রেপ্তার করা
হয়েছে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত
সংগঠনের ৯ জন, মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ২৩ জন এবং ডাকাতির অভিযোগে ৪ জন রয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)
জেলা পুলিশ জানায়,
অভিযানে পরোয়ানাভুক্ত ১৬ জন, নিয়মিত
মামলার ১৮ জন এবং অন্যান্য আইনে আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানাভিত্তিক হিসাবে সবচেয়ে
বেশি গ্রেপ্তার হয়েছে ফতুল্লা মডেল থানা এলাকায়। সেখানে ২২ জনকে আটক করা হয়। তাদের
মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন, পরোয়ানাভুক্ত ১০ জন, নিয়মিত মামলার আটজন এবং অন্যান্য আইনে দুজন রয়েছেন।
সোনারগাঁয়ে গ্রেপ্তার করা
হয়েছে ১৬ জনকে। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের দুজন, মাদকসেবী ছয়জন, পরোয়ানাভুক্ত দুজন, নিয়মিত মামলার পাঁচজন এবং
অন্যান্য আইনে একজন রয়েছেন।
রূপগঞ্জে ১২ জনকে গ্রেপ্তার
করা হয়। এদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের তিনজন, মাদক ব্যবসায়ী একজন, মাদকসেবী তিনজন, ডাকাতির অভিযোগে চারজন এবং
অন্যান্য আইনে একজন রয়েছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানায়
গ্রেপ্তার ১০ জনের মধ্যে নিষিদ্ধ সংগঠনের একজন, মাদকসেবী ছয়জন, নিয়মিত মামলার দুজন ও পরোয়ানাভুক্ত একজন রয়েছেন।
সিদ্ধিরগঞ্জে মোট নয়জনকে
গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের একজন, মাদক
ব্যবসায়ী একজন, মাদকসেবী পাঁচজন এবং পরোয়ানাভুক্ত দুজন
রয়েছেন।
বন্দর থানায় নয়জনের মধ্যে
মাদকসেবী তিনজন,
পরোয়ানাভুক্ত একজন ও অন্যান্য আইনে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে আড়াইহাজারে নিয়মিত
মামলার দুজন এবং অন্যান্য আইনে একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি
নিয়ন্ত্রণ ও বিভিন্ন মামলায় অভিযুক্তদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত
রয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন