বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মশিউজ্জামান পাবেল। তাঁদের এ সাক্ষাতে পারস্পরিক সৌজন্য বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নিজস্ব চেম্বারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ভাসানী জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত পরিবারের সদস্য মনিরা চৌধুরী মুক্তা।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এতে উপস্থিত ব্যক্তিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন প্রসঙ্গে মতামত তুলে ধরেন।
ভিডিও স্টোরি
ফটো স্টোরি