নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সিলিন্ডারের একটি গোডাউনের তালা ভেঙে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও পাম্পের মোটর চুরির অভিযোগ উঠেছে। চুরি যাওয়া মোটরটির মূল্য ৪৫ হাজার টাকা। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১৫ হাজার টাকা।
বুধবার
(১৪ অক্টোবর) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ
ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) গোডাউনের মালিক মোখলেছুর রহমান রূপগঞ্জ থানায় লিখিত
অভিযোগ করেছেন।
অভিযোগ
সূত্রে জানা গেছে, বুধবার রাতে দুর্বৃত্তরা গ্যাস সিলিন্ডারের গোডাউনের তালা ভেঙে
ভেতরে প্রবেশ করে। পরে গোডাউনে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং ৪৫ হাজার টাকা
মূল্যের একটি পাম্পের মোটর নিয়ে যায়। পরবর্তী সময়ে চুরির বিষয়টি জানতে পেরে
গোডাউনের মালিক থানায় অভিযোগ করেন।
রূপগঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাউদ্দিন জানান, গোডাউনে চুরির ঘটনায়
থানায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন