নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের কলেরা প্রতিরোধে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি রোগ প্রতিরোধে অভিভাবক ও সাধারণ মানুষের সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর কদমতলী এলাকার প্রধান মসজিদসংলগ্ন হাজী আবেদ আলী আইডিয়াল হাইস্কুলে টিকাদান কার্যক্রম চলে। এতে এলাকার শিশুরা ওরাল কলেরা টিকা গ্রহণ করে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেন, আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে। কলেরা প্রতিরোধে এ ধরনের টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিশুদের রোগমুক্ত রাখতে অভিভাবকসহ সমাজের সব পর্যায়ের মানুষকে সচেতন হতে হবে।
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মৌলিক অধিকার রক্ষায় স্থানীয় পর্যায় থেকে শুরু করে সর্বত্র দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তিনি টিকাদান কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান এবং এলাকার জনকল্যাণমূলক উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা, টিকাদান দলের সদস্য, অভিভাবক এবং শিশুরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন