শুক্রবার রাতে ক্লাবটির কর্মকর্তাদের কাছে উপহারসামগ্রী দুটি হস্তান্তর করেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও সংস্থার সদস্য এবং ক্রীড়াবিদ মো. সোহেল রানা।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত ও মসজিদ কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুসা, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহবুব উল্লাহ, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক হাজি ইউসুফ আলী, মসজিদ কমিটির সহসভাপতি হাজি কাদের, সামছুল হক সামছুসহ অনির্বাণ ক্রীড়া সংঘের কর্মকর্তা ও সদস্যরা।
উপহার বিতরণ প্রসঙ্গে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, দেশের সর্বত্র খেলাধুলার পরিবেশ তৈরি এবং স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা। এ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন পাড়া-মহল্লায় ক্রীড়াসামগ্রী বিতরণের পাশাপাশি নতুন ক্রীড়া সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে স্থানীয় তরুণদের খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়বে। পাশাপাশি ক্লাবের সদস্যরা অবসর সময় গঠনমূলক কাজে ব্যয় করার সুযোগ পাবেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন