আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী
Advertisement

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) নেবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা ধরনের আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন। স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোথাও নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার শর্ত রাখা হয়নি।

তিনি বলেন, ‘যারা আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের অনুরোধ করব—এ বিষয়ে বিভ্রান্ত হবেন না। স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই।’

প্রতিমন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই। একইভাবে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদেও শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা নির্ধারণে শিক্ষাগত সনদকে বাধ্যতামূলক করা হয়নি।

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার আইনে কোনো ব্যক্তি প্রজাতন্ত্র, পরিষদ বা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষের লাভজনক সার্বজনীন পদে অধিষ্ঠিত থাকলে তিনি নির্বাচনের ক্ষেত্রে অযোগ্য হতে পারেন।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ), জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’-এর বিধি ১১-এর ১৭(খ) ধারায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একই সময়ে একাধিক পদ বা চাকরি কিংবা আর্থিক লাভজনক পদে নিয়োজিত থাকার বিষয়ে বিধিনিষেধ রয়েছে।

মীর শাহে আলম বলেন, নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। স্থানীয় সরকার আইন এবং শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৫ সালের নীতিমালা পর্যালোচনা করে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের আইনগত মতামত বা অতিরিক্ত ব্যাখ্যার প্রয়োজন হলে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে বিষয়টি পাঠাতে পারে। তখন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যাখ্যা দেবে।

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা না রাখার কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রেও সংবিধানে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হয়নি। একই ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি।

তিনি বলেন, একজন সমাজসেবক প্রাতিষ্ঠানিকভাবে বেশি লেখাপড়া না করলেও স্বশিক্ষিত হতে পারেন। মানুষের প্রতি তার দায়বদ্ধতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রতিনিধি হওয়ার সক্ষমতাই গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রীর মতে, নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অযৌক্তিক শিক্ষাগত শর্ত আরোপ করা মানবিক ও সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে প্রশ্নের জন্ম দিতে পারে। তাই স্থানীয় সরকারের পাঁচটি আইনে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।

 


দ্যা প্রেস নিজ/এসআর   

মন্তব্য করুন

  • সর্বশেষ

পপি রানী সরকারের বাবার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

পপি রানী সরকারের বাবার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

দুর্গোৎসবে খোরশেদের বার্তা: ধর্মীয় সম্প্রীতিতে গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ

দুর্গোৎসবে খোরশেদের বার্তা: ধর্মীয় সম্প্রীতিতে গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ

নবীগঞ্জে ৩০ ঘণ্টার বেশি পানির সংকট, দুর্ভোগে ওয়ার্ডবাসী

নবীগঞ্জে ৩০ ঘণ্টার বেশি পানির সংকট, দুর্ভোগে ওয়ার্ডবাসী

ফতুল্লার হাজীগঞ্জে ‘আহরনী’ পারিবারিক পাঠাগারের যাত্রা শুরু

ফতুল্লার হাজীগঞ্জে ‘আহরনী’ পারিবারিক পাঠাগারের যাত্রা শুরু

সাত খুন মামলা: আপিল শুনানির তারিখ ১৭ নভেম্বর

সাত খুন মামলা: আপিল শুনানির তারিখ ১৭ নভেম্বর

আমলাপাড়ায় সাংবাদিক দিপুর মেয়ের মোবাইল-দুল ছিনতাই, অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট

আমলাপাড়ায় সাংবাদিক দিপুর মেয়ের মোবাইল-দুল ছিনতাই, অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির ও সোহেলকে স্থায়ী বহিষ্কার

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির  ও সোহেলকে স্থায়ী বহিষ্কার

আগামী বছর সড়কে নয়, মাঠে আমলাপাড়া পূজার আয়োজনের আহ্বান সাখাওয়াতের

আগামী বছর সড়কে নয়, মাঠে আমলাপাড়া পূজার আয়োজনের আহ্বান সাখাওয়াতের

লালপুরের অনির্বাণ ক্রীড়া সংঘ পেল টিভি ও ক্যারাম বোর্ড

লালপুরের অনির্বাণ ক্রীড়া সংঘ পেল টিভি ও ক্যারাম বোর্ড

আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

বন্দর ইসলামিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ

বন্দর ইসলামিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ

দুর্গোৎসবের শিক্ষা হোক অন্যায়ের বিরুদ্ধে, সম্প্রীতি রক্ষায় নারায়ণগঞ্জবাসীর প্রতি মন্ত্রীর আহ্বান

দুর্গোৎসবের শিক্ষা হোক অন্যায়ের বিরুদ্ধে, সম্প্রীতি রক্ষায় নারায়ণগঞ্জবাসীর প্রতি মন্ত্রীর আহ্বান

সিদ্ধিরগঞ্জে খাল রক্ষায় উদ্যোগ, বটতলা থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত গাছ লাগাল জেলা পরিষদ

সিদ্ধিরগঞ্জে খাল রক্ষায় উদ্যোগ, বটতলা থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত গাছ লাগাল জেলা পরিষদ

রবিদাস পাড়ায় পাঁচ বছর ধরে পৃথক দুর্গোৎসব, চর্মকার সম্প্রদায়ের পাশে খোরশেদ

রবিদাস পাড়ায় পাঁচ বছর ধরে পৃথক দুর্গোৎসব, চর্মকার সম্প্রদায়ের পাশে খোরশেদ

সোনারগাঁয়ে লোকশিল্প ফাউন্ডেশনের কর্মীকে পিটিয়ে হত্যার হুমকির অভিযোগ

সোনারগাঁয়ে লোকশিল্প ফাউন্ডেশনের কর্মীকে পিটিয়ে হত্যার হুমকির অভিযোগ

সোনারগাঁয়ে দুর্গামণ্ডপে ভারতীয় উপ-হাইকমিশনার, সঙ্গে পরিবারের সদস্যরা

সোনারগাঁয়ে দুর্গামণ্ডপে ভারতীয় উপ-হাইকমিশনার, সঙ্গে পরিবারের সদস্যরা

কাজল-মুন্নার মুক্তি চেয়ে নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের কর্মসূচি

কাজল-মুন্নার মুক্তি চেয়ে নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের কর্মসূচি

কদমতলীতে শিশুদের কলেরা টিকাদান, স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার আহ্বান

কদমতলীতে শিশুদের কলেরা টিকাদান, স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার আহ্বান

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা দিলেন সাংবাদিক নেতা জহিরুল ইসলাম বিদ্যুৎ

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা দিলেন সাংবাদিক নেতা জহিরুল ইসলাম বিদ্যুৎ

আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফতুল্লায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রতিবাদ

আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফতুল্লায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রতিবাদ