পরিবেশের ভারসাম্য রক্ষা ও
শিক্ষাপ্রতিষ্ঠানের সবুজায়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নারায়ণগঞ্জের সরকারি
তোলারাম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)
কলেজের রেঞ্জার ইউনিটের আয়োজনে দুপুরে ক্যাম্পাসজুড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ
সময় কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন আয়োজকরা।
কর্মসূচিতে প্রধান অতিথি
ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম। তিনি বলেন, গাছ
লাগানোর পর সেটির যত্ন নেওয়াও সবার দায়িত্ব। নিয়মিত পরিচর্যা করা হলে রোপণ করা
চারাগুলো একসময় বড় হয়ে পরিবেশের পাশাপাশি শিক্ষার্থী ও ক্যাম্পাসের জন্যও উপকার
বয়ে আনবে।
অনুষ্ঠানে বিসিএস শিক্ষা
ক্যাডার কাউন্সিলের সাধারণ সম্পাদক মাজেদুল পলাশ ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক
খন্দকার আবুল বাশার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শামীমা
পারভীন বলেন, সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বাংলাদেশ গার্লস গাইড
অ্যাসোসিয়েশনের রেঞ্জার ইউনিট নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বাড়বে।
রেঞ্জার রহিমা খাতুন রিমি ও মাসুদা আক্তার মনি
কর্মসূচিটি পরিচালনা করেন। এতে সরকারি তোলারাম কলেজের রেঞ্জার ইউনিটের সদস্যরা অংশ
নেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন