প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি এবং উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের
দ্বিপক্ষীয় বৈঠক বুথ (জিএএল-৭)-এ এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ
সম্পর্ককে বহুমাত্রিক অংশীদারিত্বে উন্নীত করার ওপর জোর দেন। তিনি বাংলাদেশে সৌদি বিনিয়োগ
বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক উন্নয়নমূলক উদ্যোগে যৌথভাবে কাজ
করার আগ্রহ প্রকাশ করেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বাংলাদেশ-সৌদি সম্পর্ক
আরও এগিয়ে নিতে রিয়াদের আন্তরিক আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে উভয় দেশের
স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।
বৈঠকটি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত ধারাবাহিক
কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন