নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে
পৃথক মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সুমিলপাড়া বিহারি
ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়
দুই কেজি গাঁজা ও ১৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার দুই আসামি, চাঁদাবাজির
মামলার একজন এবং সামারি ট্রায়ালের পাঁচ আসামি রয়েছেন। বাকি ছয়জনকে অন্যান্য ও মাদক
মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী মামলায়
গ্রেপ্তার দুজন হলেন জালকুড়ি উত্তরপাড়ার মৃত মন্তাজ উদ্দিনের ছেলে মো. আমজাদ হোসেন
(৭০) ও সুমিলপাড়া বিহারি কলোনির আলমের ছেলে মো. আজগর আলী (৫৫)। চাঁদাবাজির মামলায়
গ্রেপ্তার হয়েছেন সুমিলপাড়া আইলপাড়ার আব্দুল মতিনের ছেলে মো. রাকিবুল ইসলাম (২১)।
সামারি ট্রায়ালে গ্রেপ্তার
পাঁচজন হলেন রসুলবাগের ফিরোজের ছেলে আশরাফুল (২৯), মাঝিপাড়ার আব্দুল ওয়াদুদের
ছেলে মিঠুন (২৭), সুমিলপাড়ার গোফরানের ছেলে ইরফান (২১),
বিহারি ক্যাম্পের আব্দুল ছাত্তারের ছেলে আরজু (২৮) ও সুমিলপাড়ার
সুরুজ মিয়ার ছেলে চাঁন মিয়া (৪৫)।
মাদক মামলায় গ্রেপ্তার মো.
গোলজার হোসেন (৪৮) ও মো. ইব্রাহিম (৪৫)। গোলজার মিজমিজি চৌধুরী পাহাড়ী ভিলার মৃত
নোয়াব আলীর ছেলে এবং ইব্রাহিম সুমিলপাড়া বিহারি ক্যাম্পের মৃত কাশেমের ছেলে।
পুলিশের দাবি, তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা ও ১৭টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।
এ ছাড়া অন্যান্য মামলায়
গ্রেপ্তার হয়েছেন মুসলিমনগর বারইপাড়ার রাজু আহম্মেদের মেয়ে বন্যা আক্তার (২৮), পাইকপাড়া
পুকুরপাড় এলাকার আব্দুল বাতেনের ছেলে মো. ইমন ইমল (২৩), ফতুল্লার
পুলিশ লাইনস আফাজনগরের মো. সুজনের ছেলে মো. হাফিজুর ইসলাম জিসান (২১) এবং
সিদ্ধিরগঞ্জের খানপুর বৌ-বাজার এলাকার মৃত বিল্লালের মেয়ে মোসা. বৃষ্টি মুসকান
(২০)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ১৪ জনকে আদালতে পাঠানো
হয়েছে। অপরাধ ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন