নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ
আখড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় (৩৮) নামে এক যুবককে
গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তার
বিরুদ্ধে মাদক আইনে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাত সোয়া
৮টার দিকে ১৪ নম্বর এলএনএ রোড এলাকায় এ অভিযান চালানো হয়। মোখলেছুর রহমানের টিনশেড
বাড়ির দক্ষিণ পাশের গলি থেকে হৃদয়কে আটক করা হয়।
সদর মডেল থানার এসআই সেলিম
মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে হৃদয়ের দেহ
তল্লাশি করে ১৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হৃদয় দেওভোগ আখড়া
এলাকার মোখলেছুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায়
হৃদয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে
পাঠানো হয়।
এ ছাড়া পুলিশের তথ্যমতে, হৃদয়ের
বিরুদ্ধে একই আইনে দায়ের করা আরও তিনটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন